প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াদ বাংলাদেশ রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে – সহকারী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায়

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রকিবুল আলম ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ব্যারিস্টার মোঃ মোশারফ হোসেন, ডিফেন্স আ্যটাশি বিগ্রেডিয়া জেনারেল মোঃ রেজাউল করিম সহ শিক্ষক রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়, সবশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন