প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে অভাবের তাড়নায় দিনমজুরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫

অভাবের তাড়নায় শামসুদ্দীন খাঁন (৪০) নামের এক অসুস্থ দিনমজুরের আত্মহনন করার অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (৭ মার্চ ) দুপুরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন। খবর পেয়ে পুলিশ বিকালে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে। আত্মহননকারী শামসুদ্দীন খাঁন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারস্থ খাঁন বাড়ির আবারিন খাঁনের ছেলে।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, অসুস্থতায় চিকিৎসা খরচ ও সাংসারিক খরচ ব্যয়সহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। শামসুদ্দীন খাঁন পেশায় একজন দিনমজুর। যখন যে কাজ পেতেন, সেই কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ।

কাজ করে চলতো তার চিকিৎসা ও সংসারের ব্যয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঠিকমতো কাজ করতে না পারায় অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী। যার কারণে তিনি ঠিকমতো নিজের চিকিৎসা করাতে পারেননি। অপরদিকে সাংসারিক ও পারিবারিক খরচ মেটাতে হিমশিম খেতেন।
আর অভাবের কষ্ট সইতে না পেরে অভিমানে শুক্রবার দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহনন করেন তিনি।
নিহতের স্ত্রী জানান, তিনি ভেবেছিলেন তার স্বামী (শামসুদ্দীন খাঁন) জুমআর নামাজ আদায় করতে মসজিদে গিয়েছেন। তিনি পুকুর থেকে গোসল সেরে ঘরে এসে চেয়ার দেখতে পাননি। এ সময় চেয়ার খুঁজতে গিয়ে দেখেন তার স্বামী ঘরের আড়ার সাথে ঝুলে আছে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন