প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রমজানে বাজারে নতুন তরমুজ, কেজি ৭০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৫

গেল সপ্তাহ থেকে বাজারে নতুন তরমুজ আসতে শুরু করেছে। আজ থেকে রমজান শুরু হওয়ায় রাজধানীর সব এলাকা, অলিগলি, দোকানগুলোতে ব্যবসায়ীরা ভরপুর তরমুজ এনেছেন। হাঁকডাক বাড়ছে তরমুজ বেচাকেনায়। প্রতি  কেজি তরমুজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানে অন্যান্য বছর যেভাবে তরমুজ বিক্রি হতো, এ বছর সেভাবে এখনও বিক্রি শুরু হয় নি।  

 

রোববার ( ২ মার্চ) বিভিন্ন বাজার তরমুজের দামের এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরমুজ মূলত ডিসেম্বরে চাষ শুরু হয়। এপ্রিল মে মাসে মূলত তরমুজের ভরপুর মৌসুম। বর্তমানে বাজারে যেসব তরমুজ উঠেছে সেগুলো আগাম জাতের তরমুজ। তরমুজগুলো সাইজে অনেকটা ছোট আকারের। বাজারে পটুয়াখালী, বরগুনা , ভোলা, ঝালকাঠি অঞ্চলের তরমুজ  পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম খুলনা এলাকার তরমুজ আরও কিছুদিন পরে আসবে। বর্তমানে খুচরা বাজারে তরমুজ ৬০ থেকে ৭০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।

 

এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, বাজার থেকে একটা তরমুজ কিনলাম প্রতি কেজি ৬০ টাকা করে ধরেছে। যদিও তারা ৭০ টাকা কেজি বিক্রি করছে। তরমুজের সাইজ ছোট মূলত এগুলা সিজন শুরু হওয়ার আগে বাজারে এসছে। তবুও প্রথম রোজার দিন ইফতারিতে খাওয়ার জন্য তরমুজটা নিলাম। পুরোপুরি মৌসুম না হওয়া পর্যন্ত খুব একটা স্বাদ হবে না তরমুজের।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন