প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় শিশু ধর্ষণ চেষ্টায় মসজিদের ইমাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৫

কচুয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৬০) নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাদলা ইউনিয়নের শাহাপুর গ্রামের এই ঘটনা ঘটে।

শনিবার (১ মার্চ) দুপুরে গ্রেফতার আসামিকে চাঁদপুর আদালতে পাঠায় কচুয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে শাহাপুর গ্রামের পাঞ্জেগানা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে ওই গ্রামের ১১ বছর বয়সী কিশোরী দিয়ে আব্দুল মান্নান মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিল। এক পর্যায়ে ইমাম কিশোরীকে ঝাপটে ধরে মসজিদের ভেতরে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায় শনিবার (১ মার্চ) কিশোরীর মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন