প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ও হাজীগঞ্জে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৫

চাঁদপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পৃথক পৃথক স্থান থেকে তিন শিশুর মরদেহ নিয়ে যাওয়া হয়।

 

নিহত শিশুরা হলো চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদীর মাইমুনা (৩), সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন পারিবারিক কাজে ব্যস্ত ছিল।

অপরদিকে মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায় সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পানিতে ভেসে উঠলে হাসপাতালে নেওয়া হয়।

 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন