প্রবাসে ক্লান্তিময় জীবনে প্রশান্তি আনতে স্বাস্থ্য ঠিক রাখতে ক্রীড়াঙ্গনে মেতে উঠি সুস্থ-সবল জীবন গড়ি -এই শ্লোগান কে সামনে রেখে রিয়াদে বাংলা স্পোর্টস ক্লাবের উদ্যোগে গোল্ড কাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ বাংলা স্পোর্টস ক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে গণমাধ্যম ব্যক্তিত্ব নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইনসিটি পলি ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা মেডিকেল সেন্টারে মার্কেটিং ম্যানেজার রেদওয়ান হোসেন, বাংলা স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা আলতাফ হোসেন, প্রধান সমন্বয়ক শেখ কিরন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক বর্ণ. টিভির পরিচালক ফকির আল আমিন সহ সামাজিক সাংস্কৃতিক বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা খেলা উপভোগ করেন।
বাংলা স্পোর্টস গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সহযোগিতায় ছিলেন সানসিটি পলিক্লিনিক, ফ্রেনডি, মানিগ্রাম, বিসমিল্লাহ রেস্টুরেন্ট,
এড মার্ক, পেটস কেয়ার।