জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,’ কোনো অন্যায়ের সঙ্গে আপস বা মাথানত নয়। এ দেশ থেকে আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটাতে চাই।
সে জন্য কোরআন সুন্নাহভিত্তিক আমাদের জীবন গড়তে হবে। কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে দুর্নীতি, দুর্বৃত্তায়নের অবসান ঘটবে। অন্যায়-অত্যাচার,জুলুম-নির্যাতন, দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। যেখানে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন সেখানে আমাদের যুদ্ধ। সেখানেই আমাদের লড়াই।’
শনিবার ২২ ফেব্রুয়ারী বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোডে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়েতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে ও জেলা জামায়েতের সেক্রেটারি এডভোকেট শাহাজান মিয়ার পরিচালনায় তিনি আরো বলেন,আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠান।
এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়।আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন,ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন।
তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো।
এসময় আরো বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিম পাটোয়ারী,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন,সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারী,নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন ও সেক্রেটারি শফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি ও চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী প্রমুখ