প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ছিনতাইকারীর কবলে আমেরিকা প্রবাসী,সর্বস্ব লুটে নিলো ছিনতাইকারীরা 

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে ছিনতাইকারীর কবলে আমেরিকা প্রবাসী মো. লিটন হোসেন (৪৫) এর  সর্বস্ব লুটে নিলো ছিনতাইকারীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার কাজিরগাঁও এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এলাকায় হাজীগঞ্জ-কচুয়া সড়কে এঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীরা একটি মাইক্রোবাস (হাইস গাড়ি) ভাঙচুর করে যাত্রীদের সাথে থাকা এবং প্রবাস থেকে আনা নগদ টাকা (আমেরিকান ডলার) ও স্বর্ণালংকারসহ ৭০ লাখ টাকার সমমূল্যের মালামাল নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে প্রাথমিক তদন্ত কাজ করছে।

ক্ষতিগ্রস্ত প্রবাসী লিটন লক্ষ্মীপুর জেলার রামগতি (কমলনগর) উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন পর গতকাল মঙ্গলবার রাতে আমেরিকা থেকে নিজ দেশে আসেন। তিনি একটি গাড়িতে এবং প্রবাস থেকে আনা টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামালসহ পরিবারের সদস্যরা অন্য একটি গাড়িতে ছিলেন।

তারা যখন হাজীগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে আসেন,তখন পিকআপ যোগে আসা ছিনতাইকারীরা গাড়িটি হাইস গাড়িটি গতিরোধ করে। এসময় দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হাইস গাড়িটি ভাংচুর করে যাত্রীদের সাথে থাকা টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

আমরা প্রাথমিক তদন্ত করছি। পরিবারের লোকজন বিকালে থানায় আসবেন বলে আমাকে জানিয়েছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন