প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্য হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ির মো. রুবেল হোসেন মুন্সীর ছেলে মো. ইশরাক হোসেন মুন্সী (১৮ মাস) বয়সি শিশুটির লাশ পানিতে ভাসতে দেখেই দাদী নূরজাহান বেগম চিৎকার উঠেন। এ সময় সবাই দৌড়ে এসে পানি থেকে শিশুটিকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দাযিত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শিশু ইশরাক মুন্সী নিজ বসতঘরের আঙ্গিণায় খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির দাদি নূরজাহান বেগম দেখেন শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসছে।

এসময় দাদীর ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু ইশরাককে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে,খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন