প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৫

হাজীগঞ্জে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপরে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মাদরাসার শিক্ষকদের পক্ষে বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত সাদ্রা হামিদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ও গীতা থেকে পাঠ করেন বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ চন্দ্র।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাখাল জেএন কারিগরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকক মোহাম্মদ জয়নাল আবেদীন টিটু, টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সর্দার, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জ্যোস্না বেগম, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ কবির হোসেন, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমেদ, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন