প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুরের মতলবে দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।

মঙ্গলবার বিকালে মতলব দক্ষিণ উপজেলার তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা প্রধানিয়া বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ইয়াসিন রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শরিফ আখন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি  মোরশেদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মোঃ আনোয়ার হোসেন, মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু বক্কর সর্দার,  মাদ্রাসার প্রধান শিক্ষক ইসমাইল প্রধানীয়া, মাজহারুল ইসলাম মানিক খান,মোঃ ইসমাইল মিজি,মোঃ বিল্লাল প্রধানিয়া, মোঃ স্বপন মিজি, মোঃ আবুল কালাম, শাহ আজিজুল হক প্রধান

আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অভিভাবক বৃন্দ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দক্ষিন ডিঙ্গাভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় এই প্রথমবারের মতো আয়োজন করায় এলাকার সর্বস্তরের জনগণের মাঝে খুশি জোয়ার ভেসে ওঠে। এবং এবারের ন্যায় প্রতিবছর প্রতিষ্ঠানটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়রা। পুরস্কার বিতরণ শেষে মাদ্রাসার শিক্ষার্থী এবং দেশের সার্বিক সমস্যার সমাধানের জন্য মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন