প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক এসএম মিরাজ মুন্সির ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মিরাজ দৌড়ে পালিয়ে কোনো মতে প্রাণ বাঁচান।

সোমবার বিকালে হাজীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্নে এ অতর্কিত হামলা চালানো হয়।

মিরাজ হাজিগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির বাসিন্দা এবং স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণের সাবেক হাজীগঞ্জ প্রতিনিধি। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ স্থানীয় সংবাদকর্মীরা।

তিনি জানান, প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালনে খেলার সংবাদ সংগ্রহে হাজীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অন্যান্য সাংবাদিকদের সঙ্গে মিরাজ মুন্সী অবস্থান নেন।

খেলার সমাপনীতে পুরস্কার বিতরণ শেষে মিরাজ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে ফুটবলের মতো লাথি ঘুসি মারতে থাকে কয়েকজন কিশোর গ্যাং বয়সী যুবক। এতে মিরাজ দৌড়ে প্রাণে বাঁচে। আমরা সাংবাদিক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিরাজ মুন্সী জানান, আমি আমার সহকর্মীদের সঙ্গে একটি ফুটবল খেলার সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলাম। পথে মধ্যে স্কুল গেইটে পূর্ব থেকে ওত পেতে থাকা কয়েকজন কিশোর গ্যাং যুবক আমাকে মারধর শুরু করে।

এরপর আমি আমার অন্যসহকর্মীদের সহায়তায় কোনোমতে দৌড়ে পালিয়ে বাঁচি। আমি এখনো অনিশ্চয়তায় রয়েছি কখন কী হয়! আমার স্ত্রীসহ ছোট ছোট ৩টি বাচ্চা রয়েছে। কেন আমার সঙ্গে এমনটা করলো আমি এর সুষ্ঠু ন্যায় বিচার প্রত্যাশা করছি।

এদিকে সাংবাদিক মিরাজ মুন্সিকে আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে জেলা শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছুটে যান এবং গণমাধ্যমকর্মীর ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান তারা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন