প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে : উপদেষ্টা মাহফুজ আলম

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫

এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে দাবি করে অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। বিএনপি জামায়াতসহ বাংলাদেশপন্থিরাই এদেশে রাজনীতি করবে।

শনিবার  চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হাজিগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়।

ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না।

তিনি বলেন,সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন