প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইউনুছ সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন তথাকথিত সমন্বয়ক ও জামায়াত: ইঞ্জি.মমিনুল হক

হাজীগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, সমন্বয়ক আর জামায়াতের জন্য ইউনূস সরকার ব্যর্থ হবে। বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন তথাকথিত সমন্বয়ক ও জামায়াত। যেভাবে দেখলাম সরকারের একজন উপদেষ্টার আগমনে কয়েক শতাধিক ব্যানার ফেস্টুন লাগিয়েছেন এতো টাকা পেলেন কই। বিএনপির বেলায় পোস্টার, ব্যানারে এতো নিষেধাজ্ঞা কেন। বর্তমানে জামায়াতের ভাব দেখে মনেহয় তারাই দেশটা স্বাধীন করেছেন। থানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে বসে থাকেন তাদের কাজটা কি। তারা আসলেই একটা সুবিধাবাদী দল।

তিনি আরও বলেন, কোন দখলবাজ, চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না। যারা অতীতে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলেছেন তাদেরকে বিএনপির কোন নবায়ন ফরমে সুযোগ দিলে পরবর্তীতে প্রস্তাতে হবে। আমাদের নেতা তারেক রহমান এসব বিষয়ে খেয়াল রাখছেন।

২৫ জানুয়ারি শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসৃচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব ইমাম হোসেন, এম.এ রহিম পাটওয়ারীরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন