প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ২৩টি স্কুল ও মাদরাসার ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫

শাহারাস্তি পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ জানুয়ারি শনিবার ২৩টি স্কুল ও মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এস ক্রিয়েটিভ ভেঞ্জার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের সভাপতি দীন মোহাম্মদ এর সভাপতিত্ব

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামসুল ইসলাম মোহন, ভিআইপি ল্যান্ডমার্কের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবুল কাশেম মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন
শাহরাস্তির মাটি ও মানুষ এবং বাংলাদেশের শিক্ষাবৃত্তির রূপকার শিক্ষানুরাগী মরহুম ডঃ এম এ সাত্তারের স্মৃতিচারণ করেন, পাশাপাশি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রথম সামরিক শহীদ সৈয়দ আনোয়ারের জীবনী তুলে ধরেন। প্রতিটি ঘরে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেও সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন