শাহরাস্তিতে জামায়াতে ইসলামীর কর্চাদপুরের শাহরাস্তিতে জামায়াতে ইসলামীর কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গেলো শনিবার সকাল ৯টায় উপজেলার ঐতিহ্যবাহী মেহার কালীবাড়ি মাঠে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বক্তব্য রাখেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুসম্পর্ক রয়েছে।
আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সব দলই ইতিবাচক হবে এটা আমরা আশা করি। এখন যারা রাজনীতি করছে অর্থাৎ জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। যোগাযোগ রক্ষা করছি এবং এই ধারা অব্যাহত রাখবো। প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করা যাবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি হচ্ছে আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চেয়ে তুলনামূলক ভালো। বিশ্বের প্রায় ৬২ দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতিকে আমরা সফল হতে দেখেছি। এই পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি মানুষের মতামতকে তুলে ধরার সুযোগ। আমরা দেখেছি, ৫০ হাজার ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তির কাছে, ৪৯ হাজার ভোট পাওয়া ব্যাক্তির মূল্য থাকে না। কারণ ওই ফলাফল তখন শূন্য হয়ে যায়।
এছাড়া পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে, তাদের প্রতিনিধিত্ব বেশি আসবে।
বাংলাদেশের তিন দিকে প্রতিবেশি দেশ ভারত, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে পররাষ্ট্রনীতি কী ধরণের হবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি ইতোমধ্যে প্রকাশ করেছি এবং খুবই পরিষ্কার। সেটা হচ্ছে আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, সমতা, অধিকার এবং আমাদের নিজস্বতার স্বীকৃতির ভিত্তিতে। আমরা মনে করি, প্রত্যেক দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বে পরিচালিত হবে। প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের নীতি একই রকম থাকবে। মানুষ যেন দেখে বাংলাদেশের রাজনীতিতে আগের প্রথা আর নেই। আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাবো। দেশ গড়ার জন্য আমরা ঘরে ঘরে, দলের অফিসে অফিসে একটি ইতিবাচক সুবাতাস ছড়িয়ে দিতে চাই।
জামায়াত কারো ওপর কোনো মত চাপিয়ে দেবে না উল্লেখ করে তিনি বলেন, এদেশে নারীদের সম্পূর্ণ অধিকার দেয়া হবে। অমুসলিমরা নিরাপদভাবে তাদের সম্পূর্ণ অধিকার ভোগ করবে।
শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ইতিহাস কোনো জালেমকে ক্ষমা করে না। আমরা পদত্যাগ চেয়েছি, আল্লাহ তাকে দেশত্যাগ করিয়েছেন।
শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌর আমীরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ও সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, জেলা নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি এড. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধানীয়া ও হারুনুর রশিদ ওসমানী।
এছাড়াও ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রশিবিরের সাবেক আমীর মাওঃ খলিলুর রহমান, নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাওঃ মাঈন উদ্দিন, পৌর সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মাওঃ মনজুর হোসেন, কুমিল্লা মহানগর শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম মজুমদার, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি কাউছার আলম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম, পৌর সভাপতি মাওঃ মিজানুর রহমান, ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মাহবুব আলম, শাহরাস্তি উপজেলা যুব বিভাগের সভাপতি সেফায়েত উল্লাহ ফিরোজ, পৌর সভাপতি জিহাদুল ইসলাম শামীম।