প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৫

শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন ও কমিটি গঠন  করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রঘুরামপুর দলীয় কার্যালয়ে এ কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম।

সম্মেলনে বক্তারা বলেন দলকে আরো সু-সংগঠিত করতে হবে। শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত সর্বসম্মতি ক্রমে ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ শহিদ উল্লাহ পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিলন, ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন  ও মোঃ আব্দুল খালেককে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আগামী ৩ দিনের মধ্যে ওয়ার্ড বিএনপি’র ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে, ইউনিয়ন বিএনপির নিকট জমা দেওয়ার নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি বিএনপি নেতা হারুন অর রশিদ, মোঃ কামাল হোসেন, মোঃ সুমন রাজ, মুসলিম বেপারী, মোঃ আনোয়ার হোসেন রাজ, যুবদল নেতা মোঃ হুমায়ন, ফয়সাল পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম দিদার, স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ জাকির হোসেন, ছাত্রদল নেতা মোঃ রাকিব, মোঃ সজীবসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন