প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

জসিম রহমান, হাজীগঞ্জ(চাঁদপুর)
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৫

হাজীগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে ধেররা বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাফেজ মোঃ মাকসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও (হাজীগঞ্জ-শাহরাস্তির) ৫-আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা অধ্যাপক আবুল হোসাইন।।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার নায়েবে আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী।

বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোজাম্মেল হোসেন পরান মজুমদার।

হাজীগঞ্জ পৌরসভা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শফিকুর রহমান, ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের তিন বারের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, হাজীগঞ্জ পৌরসভার কর্ম পরিষদের সদস্য জামাল উদ্দিন, এমএ হান্নান ও কাউন্সিলর পদপ্রার্থী এম ডি জাকির খান প্রমুখ।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন