হাজীগঞ্জের মেয়ে ও ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের(এসবি) ফারজানা ইসলাম পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে ২০০৬ সালে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।
তিনি দীর্ঘদিন পুলিশের গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন পুলিশে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে তিনি উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গীপাড়া হাড়িয়াইন গ্রামের প্রফেসর ডক্টর নুরুল ইসলাম সাহেবের মেয়ে ফারজানা ইসলাম।
গেলো(২১ ডিসেম্বর) রাজশাহীর বিদায়ী এসপি মো. আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
প্রথমবারের মতো রাজশাহী জেলায় নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম।
দ্বায়িত্ব গ্রহণকালে তিনি জানান, সাধারণ জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে ও পুলিশের মনোবল ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। যার সুফল এরইমধ্যে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা পেতে শুরু করেছেন। এছাড়াও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তাই অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
ফারজানা ইসলামের দায়িত্ব গ্রহণকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল আলম, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।