প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মাওলানা আব্দুল মান্নান মারা গেছেন

সৌদিআরব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর প্রবাসী রেমিটের যোদ্ধা মাওলানা আব্দুল মান্নান (জামাল গাজী) মারা গেছেন।

সৌদি আরবে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন বলে তার শিক্ষক চাঁদপুরের গণমাধ্যম ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন মিলন জানিয়েছেন। বর্তমানে তার মরদেহ রিয়াদের স্থানীয় হসপিটালের মর্গে রয়েছে।

মৃত মাওলানা আব্দুল মান্নানের লাশ দেশে পাঠাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন পরিবারের পক্ষ থেকে।

মাওলানা আব্দুল মান্নান( জামাল গাজীর) মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম বিলাস ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন