শাহরাস্তি চিশতীয়া মাদ্রাসার ভূমি দাতা ও ঐতিহ্যবাহী ঠাকুর বাজারের সার ডিলার আবুল কালাম আখন্দের কুলখানি সম্পন্ন হয়েছে।
গতকাল বাদ যোহর নিজমেহার আখন্দ বাড়িতে এই কুলখানি অনুষ্ঠিত হয়।
ওই বাড়ির সোলেমান হোসেন আখন্দের পুত্র আবুল কালাম (৯৫) গত ২০ ডিসেম্বর শুক্রবার রাত ৩টায় কুমিল্লার একটি হাসপাতালে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যকালে স্ত্রী, ৬ পুত্র, ২ কন্যা, বহু নাতি নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের কুলখানিতে শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, পৌর বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন মিয়াজীসহ স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।