প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪

কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত মেলা বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। এর আগে মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি কৃষি প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা চত্ত্বর হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলার স্টলস্থলে এসে শেষ হয়।

মেলার সার্বিক ব্যবস্থাপনা ও উদ্বোধনীতে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান রাজিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা রাজিয়া বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী প্রমূখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপী (২২-২৪ ডিসেম্বর) এই কৃষি প্রযুক্তি মেলায় শস্য চিত্রে জাতীয় পতাকা ও হাজীগঞ্জ উপজেলার মানচিত্র, খাল খননে কৃষির উন্নয়ন, শাক-সবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষন, ফল বাগান, মাছ চাষ ও পুকুর পাড়ে সবজির উৎপাদন বিষয়ক প্রদর্শন এবং বিভিন্ন খাদ্যপন্য তৈরিসহ বেশ কয়েকটি স্টল দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।

হাজীগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন পাটওয়ারী, আবুল বাসার সরকার, চন্দন কুমার দাশ, আব্দুস সালাম, আহসানুজ্জামান, ইমন হোসেন, রুহুল আমিন, হাফিজা হায়দার মীম, নাসরিন, শাহদাত হোসেনসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন