প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতর

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪

“খেলায় শক্তি খেলায় বল,মাদক ছেড়ে মাঠে চল”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে মরহুম আরাফাত রহমান কোকো” স্মৃতি স্মরণে দুরত্ব নাহারা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি বার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল বাশার।
খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সূচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী। সময় উপস্থিত ছিলেন মোঃ সোহাগ তালুকদার, দুবাই প্রবাসী রিপন মিয়াজী, ইউপি সদস্য মাহমুদ আলম, মোঃ মোস্তফা কামাল, মোঃ ওমর ফারুক, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ প্রমুখ।
খেলা পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আল-আমিন, শাহাদাত হোসেন,আবু নেছার, জাকির হোসেন মৃধা, রুবেল মৃধা, কামাল হোসেন মিয়াজী।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন
আরিফ চৌধুরী, শিপন, শাওন, মানুন, শাহাদাত, ফারুক, নোবেল, মুকবল, রাসেল, রবিউল, তারেক, জাফর, আজাদ, সজীব, আবুল, জাফর-২।
উক্ত খেলায় ৩৬ টি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় ওমা কালু খিলা বাজার একাদশকে হারিয়ে আলোকিত নোয়াপাড়া।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন