প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জসিম রহমান, হাজীগঞ্জ(চাঁদপুর)
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪

এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।

উপজেলার ৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনটি কেন্দ্রের মধ্যে আল কাওসার মাদ্রাসা ও স্কুলে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৫৯জন শিক্ষার্থী অংশ নেয়।
আলী আহমাদ ইসলামি একাডেমি প্রতাপুর কেন্দ্রে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১জন শিক্ষার্থী অংশ নেয়।

এছাড়াও হাজেরা আলী দাখিল মাদ্রাসা সেন্দ্রা কেন্দ্রে ৬টি প্রতিষ্ঠানের ১১২জন শিক্ষার্থী অংশ নেয়।

এদিকে মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে খুশি শিক্ষার্থীরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন