প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা’র দিনব্যাপী হাজীগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প

জসিম উদ্দিন, হাজীগঞ্জ(চাঁদপুর)
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।

তারই অংশ হিসেবে গেলো মঙ্গলবার আশা হাজীগঞ্জের পালিশারা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, আশা পালিশারা স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক মো. গোলাম সরোয়ার, আশা পালিশারা শাখার ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চন্দ্র পাল, এছাড়াও স্থানীয় মেম্বার, ঈমাম, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রায় দুই’শত রোগীকে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ডায়াবেটিস পরীক্ষা এবং ৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ দেওয়া হয়।
আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (ঈঝজ) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, এাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন