প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রামপুর উবিতে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪

হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে হাজীগঞ্জ উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী রামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে শহীদদের স্মরণে বিদ্যালয়ের প্রধান শিক্ষা মোঃ কবির হোসেন সরকার এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ছাত্র-ছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা,আবৃতি ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রামপুর উচ্চ প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বেপারী সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রাধা রমন ভৌমিক,মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ,দোয়া এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রভাতী শাখা মোঃ মনির উদ্দিন মিয়া।

এছাড়াও বাংলাদেশ সহ বিশ্ববাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন