প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে দালালের খপ্পরে প্রতারিত হচ্ছে গ্রামাঞ্চলের রোগীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা গ্রামের সাধারণ রোগীরা দালালের খপ্পরে পরে প্রতারিত হচ্ছে। এসব রোগীদের নানা কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে উপজেলা সদরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে।

গেলো বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে দেখা যায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের পূর্ব পাশে গড়ে ওঠা গ্রীন হেলথ মেডিকেল সেন্টারের রিসেপশনে পাশে বসে আছে কয়েকজন রোগী।

রোগীরা জানান, আমরা সরকারি হাসপাতালে গেলে হাসাপাতালে কর্মচারী জসিম উদ্দিন আমাদের এখানে নিয়ে আসেন। তিনি বলেছেন এখানে ভালো ডাক্তার আছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী জসিম উদ্দিন বেশ কয়েকজন রোগী নিয়ে এসেছেন তার প্রমাণও পাওয়া যায়। এবিষয়ে জসিম উদ্দিন বলেন, তারা আমার আত্মীয় এজন্য এখানে এনেছি।

এ বিষয়ে গ্রীন হেলথ মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ জানান, রোগীরা আমাদের কাছে আসে, আমরা জোর করে আনি না, আমাদের এখানে এখনো সংস্কার কাজ চলছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা তানভীর হাসান চাঁদপুর ট্রিবিউন’কে জানান,আমি এসেছি আট দিন হয়েছে। আমি পর্যায়ক্রমে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিব।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন