প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি 

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪

হাজীগঞ্জে গোয়াল ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কালোচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের  প্রধানিয়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে শওকতের গোয়ালঘরে আগুন লাগার সাথে সাথে চারদিকে চড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ারসার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাবেক ইউপি সদস্য শওকত হোসেন প্রধানিয়া জানান,  গোয়ালঘর ও বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্রসহ স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া আগুনে ক্ষতিগ্রস্থের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শওকত হোসেনের সবকিছু পুড়ে যায়। এসময় বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় অন্য পরিবারের ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন