প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে পানি নিষ্কাশনের ড্রেনে পড়ে ছিল আগুনে পোড়া অজ্ঞাত নারীর লাশ

সুমন আহমেদ, মতলব(চাঁদপুর)
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমিনে পানি নিষ্কাশনের ড্রেন থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামের জমিতে পানি নিষ্কাশনের ড্রেন থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গঠনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার কোনো এক সময় ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করে তার লাশ পানি নিষ্কাশনের ড্রেনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সন্ধ্যায় স্থানীয়রা ড্রেনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই মো. আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে যে ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতের মুখমণ্ডলে ও শরীরের আগুনে পোড়ার দাগ রয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন