প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে অবৈধভাবে মাটি তোলায় যুবদলের নেতার ৭ দিনের   কারাদণ্ড

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন স্থানীয় কিছু লোকজন।

এ খবরে সহকারী কমিশনার রিফাত জাহান  পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমির মালিক দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানকে আটক করেন।

এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন তাকে৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন