প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে ৯০ পিস ইয়াবা ও গাঁজাসহ পৃথক ঘটনায় আটক ২

সুমন আহমেদ, মতলব(চাঁদপুর)
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের মতলব উত্তরে ৯০পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. জাফর আহমেদ সংগীয়  ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে এখলাছপুর ইউপির এখলাছপুর বেড়িবাধ সড়ক সংলগ্ন আশ্রয়কেন্দ্রে এলাকায় আসামীর থেকে মৃত আমান উল্যাহ মাঝির মেয়ে ঝর্ণা (২৩) কে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। অপরদিকে এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সংগীয় অফিসার ও ফোর্সসহ নিয়ে বিশেষ অভিযান করে দক্ষিন দশানী গ্রামে বেড়ী বাধের উপর আনাছের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মৃত কালা বেপারির ছেলে মো. সোলেমান বেপারী(৩২) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেনজানান, তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন