প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে  মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা

সুমন আহমেদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪

মতলব উত্তরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ডিসেম্বর সকালে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.হাসিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াছিন মোল্লা,গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সি, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজন।

মহান বিজয় দিবস সফলভাবে পালন করার লক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন