প্রিন্ট তারিখ: ২৮ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নবগঠিত জেলা যুবদলের কমিটিকে শাহরাস্তি যুবদল নেতা জুবায়েরের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬

নবগঠিত চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল গাজী বাহারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহরাস্তি উপজেলা যুবদল নেতা জুবায়ের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুরে শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা জুবায়েরের নেতৃত্বে নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন, ইমরান হোসেন ইমরান, সালাউদ্দিন সুজন, তারেক মাহমুদ, পৌর যুবদলের নেতা মীর হোসেন মিরু, আবুল বরাত, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, শাহাদাত হোসেন শুভ, বিপ্লব হোসেন, রাসেল হোসেন, নুরে আলম, আল আমিন, মারুফ মহসিন রাসেল হোসেন প্রমুখ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন