চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কৃতিসন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সাখাওয়াত হোসেন ‘তারেক রহমান যুব পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল বাদশা শিপন ও মহাসচিব আরিফুল হাসান শিমুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া, যোগ্য নেতৃত্ব গড়ে তোলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সাখাওয়াত হোসেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় রেখে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।
হাজীগঞ্জের একজন কৃতিসন্তান হিসেবে জাতীয় পর্যায়ের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তার বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংগঠনিক জীবনের সফলতা কামনা করেছেন।
নবনিযুক্ত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রতিক্রিয়ায় বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকল নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দলের আদর্শ ও সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখার চেষ্টা করব। এ জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি।”
তিনি আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে এবং মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।