প্রিন্ট তারিখ: ২৬ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম লালু, চাইলেন দোয়া ও সমর্থন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীর আলম লালু।

এলাকার উন্নয়ন,নাগরিক সেবার মান বৃদ্ধি এবং ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে তিনি নিজের প্রার্থিতার কথা তুলে ধরছেন।

‘আমাদের ওয়ার্ড, আমাদের উন্নয়ন’ এবং ‘জনগণের সেবা আমার অঙ্গীকার’—এমন স্লোগানকে সামনে রেখে তাঁর প্রচারণা অব্যাহত রয়েছে। একটি আধুনিক,পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করছেন।

প্রচারপত্রের মাধ্যমে জাহাঙ্গীর আলম লালু ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন,ড্রেনেজ ব্যবস্থার উন্নতি,পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তিনি বলেন,এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হতে চান। ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করাই তাঁর লক্ষ্য।

জাহাঙ্গীর আলম লালু আশা প্রকাশ করেন, ৫নং ওয়ার্ডের বাসিন্দাদের দোয়া,ভালোবাসা ও সমর্থন পেলে তিনি জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবেন। এ জন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন