প্রিন্ট তারিখ: ২৬ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ‘চোরের’ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬

হাজীগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শাওন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হাজীগঞ্জ মাতৈন গ্রাম থেকে তার মরেদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

মৃত শাওন একই উপজেলার নাটেহেরা গ্রামের বিল্লালের ছেলে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি মাতৈন পাটওয়ারী বাড়িতে বিদ্যুতের সংযোগ তার কাটার চেষ্টা করছিলেন।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সকালে বাড়ির লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে থানা খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানা আনা হয়।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন