চাঁদপুরের হাজীগঞ্জে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, খেলাধুলা সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে আনন্দ ও বিনোদনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।