প্রিন্ট তারিখ: ২৫ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬

হাজীগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদাউস।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়েকা দিলরুবা আকতার’সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আকবার হোসেন, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তুহিন, জহিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের হাইস্কুল প্রতিনিধি ইউনুস মিয়া, বিদ্যোৎসাহী সদস্য কুলসুমা আকতার, অভিভাবক সদস্য নাজমুন নাহার, গিয়াসউদ্দিন পাটওয়ারী পাটোয়ারী।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব যোগদানকৃত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের স্বামী ও উপজেলা যুবদলের আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সুমন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম অবসরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়কা দিলরুবা দিপ্তী দায়িত্ব পালন করেছেন। নবাগত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসের যোগদান লেখাপড়াসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গতি আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে তিনি উপজেলার রাজাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি তাঁর দায়িত্ব পালেন, বিদ্যালয় পরিচালনা কমিটি, স্থানীয় ও এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন