প্রিন্ট তারিখ: ২৩ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় কড়ইয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন

শান্তু ধর
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর।

এসময় তিনি নলুয়া বাজারের বিভিন্ন সড়ক ও বাজারের অলিগলি মশা নিধনের কর্মসূচি বাস্তবায়ন করে। বাজারে ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা নির্দেশনা প্রদান করেন ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বলেন,সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচি থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন,ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। এ জন্য প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন।

এসময় ইউনিয়ন পরিষদ সচিব লিটন হোসেন, হিসাব সহকারী মামুন হোসেন, ইউপি সদস্য মিন্টু মিয়া, সেলিম হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা, বাজারের ব্যবসায়ীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন