প্রিন্ট তারিখ: ২৩ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত ৫৫নং আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং নুর জাহান আমিন ও কিশোর কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবর হোসেন, উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল আহসান পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিন্টু, সহ-সভাপতি নেজাম উদ্দিন নিজাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান এবং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএর সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাজী মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. রনি, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন এবং বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মো. মনজুর এলাহীসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ পাটওয়ারী।

মিলাদ পরিচালনা করেন হাজী সালাউদ্দিন মুন্সী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আনম মাহবুব এলাহী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীদের সামনে নতুন শিক্ষার অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভবিষ্যৎ জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা,শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের চর্চা করতে হবে। তাঁরা বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেন।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে দোয়া ও শুভকামনা জানিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন