প্রিন্ট তারিখ: ২৩ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ থেকে চাঁদপুর যাওয়ার পথে নিখোঁজ সিমা আক্তার, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে সিমা আক্তার নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সিমা আক্তার হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালচোঁ মজুমদার বাড়ির বাসিন্দা। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ১৩৩০, তারিখ: ২২/১১/২০২৬ খ্রি.

কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

  • স্বামী স্বপন মজুমদার: ০১৭৭৬-৪৫৫৩৩৪
  • হাজীগঞ্জ থানার ওসি: ০১৩২০-১১৫৯৯৭

নিখোঁজ নারীকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন