প্রিন্ট তারিখ: ২৩ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আগুনে নিঃস্ব পরিবার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট মরিয়ম—বাঁচাতে সহযোগিতার আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬

গতকাল সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে শিশু মরিয়মের ছোট্ট ভাই আনাছ হোসেন (২)। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে শিশু মরিয়মও। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জীবন বাঁচানোর আশায় সে আইসিইউতে চিকিৎসাধীন।

ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের ঘরবাড়ি ও শেষ সম্বল। পরনের কাপড় ছাড়া পরিবারটির আর কিছুই অবশিষ্ট নেই। একদিকে ছোট ভাইকে হারানোর শোক, অন্যদিকে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু মরিয়ম।

তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অনেক টাকার প্রয়োজন। অসহায় পরিবারটির পক্ষে একা এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও হয়তো শিশুটির চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে।

🙏 সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন। শিশুটির সুস্থতার জন্য দোয়া করুন।

সহযোগিতা পাঠানোর মাধ্যম: 📱 বিকাশ: 01620-681304

একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সহযোগিতা হতে পারে আশার আলো।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন