প্রিন্ট তারিখ: ২২ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা বিএনপি সভাপতি আমিনুল্লাহ বেপারীর

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের সারাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে দলটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়েছেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী।

রবিবার (২২ নভেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার সদর বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গলি ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কথিত নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী বলেন, “আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত একটি সন্ত্রাসী সংগঠন, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়।” তিনি আরও বলেন, ওয়ার্ডভিত্তিক আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও নিষিদ্ধ কার্যক্রম বন্ধে হাইমচর উপজেলা বিএনপি কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন