চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের কাছে সরকারের এ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের হাতে ট্যাব তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন।
এ সময় এমরান হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত উপকারভোগী ও অসচ্ছল পরিবারের কাছে পৌঁছায়, সে জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা রাজনৈতিক বিবেচনায় পক্ষপাতিত্বের সুযোগ রাখা যাবে না। এ সময় তারা তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম, সহ-সভাপতি মো. নুরু মিয়া ও মো. মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক মো. ইউছুফ মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন শিপন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুফ গাজী, সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, যুবদল নেতা মিঠু বেপারি ও আরিফ হোসেন, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মতিন হোসেন, শ্রমিক নেতা আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ১০নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ইমরান হোসেন সৈকত এবং ১, ২, ৩, ৫, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সুপারভাইজার ফয়সাল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবারের প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ ও যাচাই-বাছাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।