প্রিন্ট তারিখ: ২১ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে গেলেও তিনি প্রকাশ্যে ছিলেন। এ সময় তিনি নিয়মিত আইন পেশায়ও যুক্ত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মজিবুর রহমান ভুঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন