প্রিন্ট তারিখ: ২০ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কাতারে পর্দা উঠলো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬

কাতারে পর্দা উঠলো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬ এর, টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

​উদ্বোধনী দিনেই বড় অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছে আলবিসেলেস্তে যুবারা।

অন্যদিকে, উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে মোজাম্বিক। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি।

​স্বাগতিক কাতারও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। পানামাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে কাতার। এছাড়া, ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ৩-১ গোলে হাইতিকে এবং দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে উগান্ডাকে পরাজিত করেছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে সৌদি আরবকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে।

​উদ্বোধনী দিন থেকেই অ্যাস্পায়ার জোনজুড়ে ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। কাতার ও পানামার ম্যাচের পাশাপাশি প্রথম দিনের বাকি সাতটি ম্যাচ ঘিরে গ্যালারিতে ছিল বাড়তি উন্মাদনা। বিভিন্ন দেশের সমর্থকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি দর্শকদের সরব উপস্থিতি টুর্নামেন্টের শুরুর দিনটিকে আরও রঙিন করে তোলে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন