প্রিন্ট তারিখ: ১৯ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শনিবার সৌদি আরব থেকে শাহরাস্তি‌র প্রবাসী মোহাম্মদ শাহ আলমের মৃতদেহ দেশে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬

২০ নভেম্বর শুক্রবার সৌদি আরব জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩৩৬) রাত ১০:৪৫ ফ্লাইটে সৌদি আরব থেকে শাহরাস্তি‌ প্রবাসী শাহ আলমের মৃতদেহ ২১ নভেম্বর শনিবার সকাল ৮:০৫ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে সোহাগ সুত্রে জানা গেছে।

উল্লেখ্য সৌদি আরব শাহরাস্তি প্রবাসী কর্মী মোহাম্মদ শাহ আলম সৌদি আরবের প্রাদেশিক অঞ্চল ‌ওয়াদী আল দাওয়াসীর হসপিটালে হঠাৎ অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ মারা গেছে।

শাহ আলমের মরদেহ দেশে নিতে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ২৫ অক্টোবর ২০২৬ আবেদন করা হয়েছে। একইভাবে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে। যার পরিপ্রেক্ষিতে সরকারের সহায়তায় শাহ আলমের মরদেহ দেশে নেয়া সম্ভব হয়েছে।

মৃত প্রবাসী শাহ আলমের বাড়ি চাঁদপুর শাহরাস্তি উপজেলার বিজয়পুর গ্রামে।

সৌদি আরব প্রবাসী বাংলাদেশী কর্মী শাহ আলম (পাসপোর্ট নাম্বার ) EK0715941. BM0084107)
বিএমইটির ক্লিয়ারেন্স নম্বর: SA-I-2023-0019527) akama number: 2164276400
পিতা মৃত :আব্দুল মান্নান. গ্রাম বিজয়পুর. ডাকঘর পাক বিজয়পুর. থানা শাহরাস্তি ,জেলা চাঁদপুর ।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সৌদি আরবে মৃত্যুবরণ করেন। মৃতদেহ বর্তমানে সৌদি আরবে ওয়াদি আল দাওয়াছির হাসপাতালে সংরক্ষিত রয়েছে। মৃত শাহ আলমের পুত্র মেহেদী হাসান, মোঃ সোহাগ, মাহবুব আলম সূত্রে বিস্তারিত জানা যায়। বাংলাদেশ সরকারের কাছে শাহ আলমের মৃতদেহ দেশে পাঠানোর জন্য গত ২৫ অক্টোবর আবেদন করেছেন বলে জানান । অপরদিকে মৃত শাহ আলমের মরদেহ দেশে আনতে চাঁদপুর ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি তিনিও এ বিষয়ে সহযোগিতা করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন