প্রিন্ট তারিখ: ১৯ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের স্কুল শাখার শিক্ষার্থীদের বৈজ্ঞানিক অনুসন্ধান ও উদ্ভাবনী দক্ষতা এবং সৃজনশীলতা শিখনের লক্ষ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়ার নিদের্শনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ১২টি স্টলের মাধ্যমে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রকল্প উপস্থাপনের মধ্য দিয়ে বৈজ্ঞানিক নীতি ও সমাধান তুলে ধরে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তি, সেন্সর, রোবোটিক্স বা দৈনন্দিন সমস্যার স্মার্ট সমাধান এবং গতি, ঘর্ষণ বা রাসায়নিক বিক্রিয়া ভিত্তিক সহজ পরীক্ষার উপস্থাপন করা হয়।

এদিন স্টল পরিদর্শন শেষে উপ-পরিচালক মো. সালাউদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টেলিকনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়া এবং অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সদস্য মহিউদ্দিন আল আজাদ।

সহকারী অধ্যাপক আসমা সাদীর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. কাউসার আলম ও সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন। বক্তব্যে বিজ্ঞান মেলার আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, অতিথি ও অভিভাবকরা। তারা এর ধারাবাহিকতার কথা উল্লেখ করেন।

এসময় সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, প্রভাষক ফারুক হোসেন, সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া পুতুল, আরাফাত উল্যাহ, আলী আকবর, ফারুক হোসেন অভি, প্রিয়াংকা সরকার, শামিমা নাসরিন, মাও. মো. সফিকুল ইসলাম ও ইমরান হোসেনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন