পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর আয়োজনে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) প্রশিক্ষণের শেষ দিনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. নজরুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন, দায়িত্বশীলতা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা তৈরি এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।