প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডালাই কন্ট্রাক্টরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬

হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন মিয়াজী (৩৫) নামের এক ডালাই কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক মো. জাকির হোসেন মিয়াজী উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টংগীরপাড় নোয়াপাড়া গ্রামের মিজি বাড়ির মো. নুরু মিয়া মিজির বড় ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকায় শুকু মিয়ার ভবনে স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন বসবাস করতেন।

জানা গেছে, জাকির হোসেন মিয়াজী বিভিন্ন স্থাপনা পাকাকরণের কাজ কন্ট্রাকে করে থাকেন। এদিন বিকালে তিনি কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে বিপরিত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন জাকির হোসেন মিয়াজী। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেপার করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি এ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩নং ওয়ার্ডের কমিশনার মহিউদ্দিন মাইনু মিয়াজী বলেন, ডালাই কন্ট্রাক্টর জাকির হোসেনের আচার-ব্যবহার খুব ছিলো। তার বাড়ি হাটিলা পূর্ব ইউনিয়নে হলেও সে গত ২০ বছর যাবৎ আমাদের এলাকায় (টোরাগড়) বসবাস করে আসছে। তার মৃত্যুতে পরিবার-স্বজন ও নিজ এলাকাসহ টোরাগড়ে শোকের ছায়া নেমে আসে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন